গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে প্রায় ১৫ হাজার মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। একই সময়ে নতুন করে প্রায় সাড়ে ৬ লাখ মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ১৭ লাখ সাড়ে ২৩ হাজার ছাড়াল। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ৭ কোটি সাড়ে ৮৩ লাখ ছাড়িয়েছে।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ২৩ ডিসেম্বর, বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৭ কোটি ৮৩ লাখ ৬০ হাজার ৭৬৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৭ লাখ ২৩ হাজার ৭৭১ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৯৮২ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ কোটি ১৫ লাখ ১৫ হাজার ১৫ জন করোনারোগী, যাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৩৫৩ জনের অবস্থা গুরুতর।
মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ১ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৬২৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৯ হাজার ৩০৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৭৩ লাখ ২০ হাজার ২০ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ২৯ লাখ ৬ হাজার ৫০৩ জন ও ফ্রান্সে পঞ্চম সর্বোচ্চ ২৪ লাখ ৯০ হাজার ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—যুক্তরাজ্য (২১ লাখ ১০ হাজার ৩১৪ জন), তুরস্ক (২০ লাখ ৬২ হাজার ৯৬০ জন), ইতালি (১৯ লাখ ৭৭ হাজার ৩৭০ জন), স্পেন (১৮ লাখ ৩৮ হাজার ৬৫৪ জন) ও জার্মানি (১৫ লাখ ৫৬ হাজার ৬১১ জন)।
কোভিড-১৯ মহামারীতে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৩ লাখ ৩০ হাজার ৮২৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু বেড়ে ১ লাখ ৮৮ হাজার ২৮৫ জনে দাঁড়িয়েছে। ভারতে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৪৬ হাজার ৪৭৬ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ১৯ হাজার ৪৯৫ জন ও ইতালিতে পঞ্চম সর্বোচ্চ ৬৯ হাজার ৮৪২ জনের প্রাণ কেড়েছে করোনা।
এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—যুক্তরাজ্য (মৃত্যু ৬৮ হাজার ৩০৭ জন), ফ্রান্স (মৃত্যু ৬১ হাজার ৭০২ জন), ইরান (মৃত্যু ৫৪ হাজার ৩ জন), রাশিয়া (মৃত্যু ৫১ হাজার ৯১২ জন) ও স্পেন (৪৯ হাজার ৫২০ জন)।
এছাড়া আর্জেন্টিনায় ৪২ হাজার ২৫৪ জন (১১তম), কলম্বিয়ায় ৪০ হাজার ৯৩১ জন (১২তম), পেরুতে ৩৭ হাজার ২১৮ জন (১৩তম), জার্মানিতে ২৮ হাজার ২৪১ জন (১৪তম), পোল্যান্ডে ২৫ হাজার ৭৮৩ জন (১৫তম), দক্ষিণ আফ্রিকায় ২৫ হাজার ২৪৬ জন (১৬তম), ইন্দোনেশিয়ায় ২০ হাজার ২৫৭ জন (১৭তম), বেলজিয়ামে ১৮ হাজার ৬৯৭ জন (১৮তম), তুরস্কে ১৮ হাজার ৬০২ জন (১৯তম) ও ইউক্রেনে ১৬ হাজার ৮৯৭ জন (২০তম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।





