কষ্টের জয়ে সেমিতে বসুন্ধরা কিংস

ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। গতবারের চ্যাম্পিয়ানরা ২-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে।

আজ রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরার জয়ে একটি করে গোল করেন আর্জেন্টাইন রাউল বেসেরা ও রবিনিয়ো।

ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। বিশ্বনাথ ঘোষের থ্রু পাস ধরে জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেজ ক্রস বাড়ান ডি-বক্সে। বেসেরা নিখুঁত টোকায় এগিয়ে নেন দলকে।

৮৯ মিনিটে পাল্টা আক্রমণে ওঠা ফের্নান্দেজকে আটকাতে ডি-বক্সের ঠিক বাইরে ফাউল করে হলুদ কার্ড দেখেন মামুন। ফ্রি কিকে দলের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়ো।

আগামী ৭ জুন সেমিফাইনালে বসুন্ধরা লড়বে আবাহনী লিমিটেড ও উত্তর বারিধারার মধ্যেকার বিজয়ী দলের বিপক্ষে।