মানিকগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কিটিংচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাফিজুর রহমান বলেন, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটলে বাসটি খাদে পড়ে যায় এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘনকুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে জানান তিনি।