আহমেদাবাদে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয়দিনের শুরুতেই ইংলিশ স্পিনারদের ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। আজ মাত্র ৪৬ রান তুলতেই হারিয়েছে ৭টি উইকেট। ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে সবকয়টি উইকেট হারিয়ে ১৪৫ রান। শেষ পর্যন্ত ৩৩ রানের লিড পেয়েছে ভারত।
৩ উইকেটে ৯৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল ভারত। এদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রোহিত শর্মা এবং আজিঙ্কা রাহানে দ্বিতীয়দিনের খেলায় আজ আবার ব্যাট করতে নামেন। ব্যাক্তিগত ৫ রানে আউট হন রাহানে। আর রোহিত সাজঘরে ফেরেন ৬৬ রান করে। পরের উইকেটে খেলতে নেমে মাত্র ১ রান করেই ফেরেন পান্ত। অশ্বিন করেন ১৭, ওয়াশিংটন সুন্দর ০, প্যাটেল ০, বুমরাহ ১ রান করে আউট হন। ইশান্ত ১০ রান করে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের হয়ে ৮ রানের বিনিময়ে ৫উইকেট নেন জো রুট। এছাড়া ৪টি উইকেট নেন জ্যাক লেচ বাকি একটি উইকেট নেন আর্চার।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে মাত্র ১১২ রানেই গুটিয়ে যায় সফররত ইংল্যান্ড। ওপেনার জ্যাক ক্রাউলি দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন। কাউলি ছাড়া বিশের ঘর তো দূরের কথা দশের ঘর পার করেছেন মাত্র তিনজন ব্যাটসম্যান।
ভারতের হয়ে প্যাটেল ৬টি, রবিচন্দ্রন অশ্বিন ৩টি এবং ইশান্ত শর্মা ১টি উইকেট পেয়েছেন।





