মোংলার পশুর নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত শুরু হয়নি উদ্ধার কাজও।
ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার ওসমান আলী জানান, মোংলা বন্দরে নোঙর করে থাকা বিদেশি জাহাজ এম ভি বিবি-১১৪৮।
জসকো থেকে গতকাল শনিবার প্রায় ৭০০ টন কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এম ভি বিবি-১১৪৮। এরপর শনিবার রাতে কার্গো জাহাজটি যশোরের নওয়াপাড়ার উদ্দেশে ছেড়ে আসে। পথে রাত ১১টার দিকে মোংলার পশুর নদের বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। এ সময় ওই জাহাজের মাস্টারসহ ১০ জন স্টাফ এবং একজন নিরাপত্তাকর্মী সাঁতরে কুলে উঠে যান।
এদিকে, জাহাজটি উদ্ধারে কাজ শুরু না হলেও ঘটনাস্থলে মার্কিং ব্যবস্থার কাজ শুরু করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
কার্গোটি পশুর নদের মূল চ্যানেলের বাইরে ডুবেছে বলে নৌযান চলাচলে মূল চ্যানেল নিরাপদ রয়েছে বলে জানিয়েছেন বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন।





