চলন্ত বাস থেকে প্রতিবন্ধী নারীকে ধাক্কা, গ্রেপ্তার বাসচালক-হেলপার

রাজধানীর কেরাণীগঞ্জে বাস ভাড়া দিতে না পারায় চলন্ত গাড়ি থেকে বাকপ্রতিবন্ধী নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় (এন মল্লিক পরিবহন) এর চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র্যা ব-১০।

আজ মঙ্গলবার (৯ মার্চ) সকালে ওই আসামিদের গ্রেপ্তারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন র্যা ব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।

গ্রেপ্তারকৃত হলেন, মোঃ নাহিদ (১৯) ও মোঃ সবুজ (২৫)।

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান আরও বলেন, কেরাণীগঞ্জের কুটিয়ামাড়া এলাকা থেকে রাতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় এন মল্লিক পরিবহন বাসটিও জব্দ করা হয়।

এছাড়া এ ঘটনার বিষয়ে আজ মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে কুর্মিটোলা র্যা ব সদর দপ্তরে সংবাদ সম্মেলন হবে।