বাংলাদেশ দলের জন্য সুখবর, ছিটকে গেলেন উইলিয়ামনসন

কনুইয়ের চোঁটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা যাবে না নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। মঙ্গলবার নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) তথ্যটি নিশ্চিত করেছে। এমন খবরেস্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে টাইগাররা।

এনজেডসি এক বিবৃতি জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের নেতৃত্বদানকারী উইলিয়ামসনের বাম কনুইয়ের ব্যাথাটা আবারও বেড়ে গেছে। তাই ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ডান-হাতি এই ব্যাটসম্যান।

বাংলাদেশের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে তার খেলার সম্ভাবনা আগে থেকেই কম ছিল। গুঞ্জন রয়েছে, আগামী মাসে শুরু হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) যোগ দেয়ার কথা রয়েছে কিউই দলনেতার।

নিউজিল্যান্ড ক্রিকেট মেডিকেল ম্যানেজার ডেইল শ্যাকেল জানান, উইলিয়ামসনের কনুইয়ের আঘাতটি বেড়ে যায়। দুর্ভাগ্যক্রমে এটির উন্নতি হয়নি।

তিনি আরও বলেন, তিন ফরমেটে উইলিয়ামসন প্রশিক্ষণ এবং খেলছে। আমরা বিশ্বাস করি চোটটি সঠিকভাবে পেতে তার এখন বিশ্রাম এবং পুনর্বাসন দরকার এছাড়া আমরা আশাবাদী যে প্রাথমিক বিশ্রামের পরে, সুস্থ হয়ে উঠবে।

তবে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড আশা করছেন, ওয়ানডেতে না হলেও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন উইলিয়ামসন। ব্ল্যাকক্যাপস কোচের ভাষ্য, উইলিয়ামসন দেশের জন্য খেলতে ভালোবাসে। তাই তার জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সহজ ছিল না।

এদিকে উইলিয়ামসনের জায়গায় সুযোগ পেতে পারেন পেস অলরাউন্ডার ডেভন কনওয়ে। আর অধিনায়কের দায়িত্ব পাবেন উইকেটরক্ষক টম লাথাম।

আগামী ২০ মার্চ ডানেডিনে বসবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। ২৩ মার্চ ক্রাইস্টচার্চ ও ২৬ মার্চ ওয়েলিংটনে মাঠে গড়াবে বাকি দু্টি ম্যাচ।

২৮ মার্চ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচটি বসবে হ্যামিল্টনে। দ্বিতীয় টি-টোয়েন্টি নেপিয়ারে বসবে ৩০ মার্চ। অকল্যান্ডে তৃতীয় ও শেষ ম্যাচটি আয়োজন হবে ১ এপ্রিল।