তিউনিসিয়ার উপকূল দিয়ে ইউরোপে প্রবেশের সময় অভিবাসীবোঝাই দুটি নৌকা ডুবে ৩৯ জনের মৃত্যু হয়েছে।
আর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৬৫ জনকে। মঙ্গলবার (৯ মার্চ) এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তিরা সবাই আফ্রিকান নাগরিক বলে সেখানে উল্লেখ করা হয়। আরও মানুষ নিখোঁজ থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রেখেছে তিউনিসিয়ার কোস্টগার্ড।
উল্লেখ্য, গত দুই মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে ৪ হাজার অভিবাসী। তাদের মধ্যে তিউনিসিয়া দিয়েই প্রবেশ করেছে ১ হাজার।





