সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে চলছে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে মাত্র দুইদিনে হারের ক্ষত নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে আফগানরা।
শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট হারায় গত ম্যাচে দুই ইনিংসে শূন্য করা জাবেদ আহমাদি (৪)।
দ্বিতীয় জুটিতে ৫০ রানের জুটি গড়েন ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমত শাহ।রহমত ২৩ রান করে সাজঘরে ফিরলে হাশমতুল্লাহ শাহিদিকে নিয়ে আরও ৬৫ রানের জুটি গড়েন ইব্রাহিম। দুইজনের ৬৫ রানের জুটি ভাঙে ইব্রাহিমের ৭২ রানে ফেরার মধ্য দিয়ে।
দলীয় ১২১ রানে ৩ উইকেট হারানোর পর বাকি সময় পার করে দেন হাশমতুল্লাহ ও অধিনায়ক আসগর আফগান। দুইজনের ১৮৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ হয় ৩০৭ রান তুলে।
জিম্বাবুয়ের হয়ে ১টি করে উইকেট ভিক্টোর নায়ুচি ও রায়ান বার্ল।





