শেষ ওয়ানডেতে ব্যাট করছে উদীয়মান টাইগাররা

বলা যায় নিয়ম রক্ষার ম্যাচ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে আজ শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে। সকালে টস জিতে বাংলাদেশ ইমার্জিং দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড উল্ভস।

এর আগে বাকি চার ম্যাচের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়ে যায় কোভিড জটিলতায়। বাকি তিন ম্যাচে জিতে এরইমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে সাইফ হাসানের দল।

বাংলাদেশ ইমার্জিং: সাইফ হাসান (অধিনায়ক), আনিসুল ইসলাম ইমন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, শামিম হোসেন, রেজাউর রহমান, শফিকুল ইসলাম, তানভির ইসলাম ও আমিনুল ইসলাম।

আয়ারল্যান্ড উল্ভস: জার্মি ললর, স্টিফেন ধোহেনি, মার্ক আদির, হ্যারি টেক্টর (অধিনায়ক), গেটাকে, লরকান টাকার, রক, গেরেথ ডেলানি, রুহান প্রিটোরিয়াস, গার্থ ও পিটার চেজ।