প্রশ্নোত্তর পর্বে মিমিকে বিয়ে করতে জেদ, কী বললেন অভিনেত্রী?

যা কিছুই হোক না কেন, মিমি চক্রবর্তীকেই বিয়ে করবেন বলে জেদ ধরেছেন এক ভক্ত। বৃহস্পতিবার (২৫ মার্চ) ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে যোগ দিয়েছিলেন যাদবপুরের সাংসদ এই অভিনেত্রী। সেখানেই সরাসরি বিয়ের প্রস্তাবও দিতে দ্বিধা করেননি তিনি। 

ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের অনেক প্রশ্নের জবাবও দিচ্ছিলেন মিমি। আর সেখানেই এক ভক্ত মিমির উদ্দেশে লিখেন, ‘তুমি যত বড় তারকা হও না কেন, আমি তোমাকে বিয়ে করবই।’ মিমিও ওই ভক্তের কথা এড়িয়ে না গিয়ে তাকে জবাব দেন। 

উত্তর হিসেবে মিমিও উদিত নারায়ণ, সোনু নিগম, সুনিধি চৌহানের গাওয়া জনপ্রিয় ‘মুঝসে শাদি করোগি’ গানটি ইনস্টাগ্রাম স্টোরিতে জুড়ে দিয়েছেন।

বেশ বোঝা যাচ্ছে ভক্তের এমন প্রশ্ন অনেকটা রসিকতার ছলেই গ্রহণ করেছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। এছাড়াও অসংখ্য ভক্তের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন মিমি।