ইসমাঈল হোসেন,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় মো. রফিক নামে এক কিডনি রোগীর পাশে দাড়িয়েছে স্কোয়াড রাইডার্স নামক বাইকিং সংগঠন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে রোগীর বাড়ি গিয়ে তাকে আর্থিক সহায়তা প্রদান করে সংগঠনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন ইসমাইল হোসেন, যুবাইরুল ইসলাম, মডারেটর ওসমান গণি আরমান, সিনিয়র সদস্য ইদ্রিস চৌধুরী, রহিম আবদুল্লাহ রাসেল প্রমুখ। তারা বলেন, অসুস্থ রফিক আসলে আমাদের কাছে ভিক্ষা বা করুণা চাই না। শুধু মাত্র বেঁচে থাকার জন্য তিনি সবার একটু সহযোগিতা চেয়েছেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী পাশে দাড়িয়েছি, সমাজের বৃত্তবানরা যদি তাকে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ায় তাহলে সে জটিল এই রোগের চিকিৎসা করাতে পারবে।
উল্লেখ্য মো. রফিকের বাড়ি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের খন্দকার পাড়ায়। তার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে। তার স্ত্রী নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিলেও এটি প্রতিস্থাপনের জন্য আট থেকে দশ লক্ষ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন ডাক্তাররা।
প্রভাতনিউজ/এবিএস





