জেঁকে বসছে শীত

ঢাকা: দিনাজপুরের হিলিসহ আশেপাশের এলাকায় এখন তীব্র শীত। আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। ঠাণ্ডা থেকে রক্ষায় আগুন জ্বালানোসহ নানা উপায় খুঁজছেন নিম্ন আয়ের মানুষ।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, শুক্রবার (৩১ ডিসেম্বর) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। বাতাসের গতিবেগ ঘন্টায় ৪-৬ কি:মি:। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেএটি ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।

তিনি আরও জানান, রাতের তাপমাত্রা আরও কমতে পারে। বছরের শুরুতেই ১টি শৈত্যপ্রবাহ উত্তরের কিছু কিছু স্থানের উপর দিয়ে বয়ে যেতে পারে।

প্রভাতনিউজ/এনজে