ঢাকা: গত ২৪ ঘণ্টায় আরও দু’জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ শনিবার (৮ জনুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ২৮ জন, অন্যান্য হাসপাতালে ২০ জন ভর্তি রয়েছেন।
চলতি বছরের শুরু থেকে আজ শনিবার ৮ জানুয়ারি পর্যন্ত ৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৬ জন।
প্রভাতনিউজ/এবিএস





