নারায়ণগঞ্জ সদর উপজেলার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ মা-মেয়েসহ ৪ জনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ঘটনার ৫ দিনের মাথায় আজ রবিবার (৯ জানুয়ারি) সকালে ভেসে ওঠা মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের পরিদর্শক মো. মোর্শেদ জানান, ট্রলারডুবির ঘটনাস্থলের কিছুটা দূরে দুটি লাশ ভাসতে দেখে আমাদের খবর দেয় স্থানীয়রা। পরে সেখানে গিয়ে মা জেসমিন ও মেয়ে তাসনিমের লাশ উদ্ধার করা হয়। একই সময়ে বক্তাবলী এলাকা থেকে আরও দুটি লাশ উদ্ধার করা হয়।
গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে ঢাকাগামী এমভি ফারহান-৬ লঞ্চ বেপরোয়া গতিতে এসে ৪০-৫০ জন যাত্রীসহ খেয়া পারাপারের একটি ট্রলারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলারটি ডুবে যায়। এ সময় আটজন ট্রলারের যাত্রী নিখোঁজ হয়।
প্রভাতনিউজ/এনজে