অর্থপাচার মামলায় কারাগারে বিএনএস’র চেয়ারম্যান বুলু

অর্থপাচার মামলায় কারাগারে বিএনএস চেয়ারম্যান

ঢাকা: অর্থপাচার মামলায় ২ মাস কারাগারেই থাকতে হচ্ছে বিএনএস গ্রুপের চেয়ারম্যান এমএনএইচ বুলুকে।

জামিন আবেদন খারিজের আপিল শুনানি পরবর্তী আদেশের জন্য ১৩ মার্চ নির্ধারণ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

গত ১৬ নভেম্বর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারিক আদালত। ওই জামিন খারিজের বিরুদ্ধে আপিল করেন তিনি। পরে হাইকোর্টও বিচারিক আদালতের আদেশ বহাল রাখে।

২০২০ সালের ১৩ আগস্ট বনানী থানায় মানি লন্ডারিং আইনে এ মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি। ওই মামলায় এজাহারভুক্ত আসামি এম এন এইচ বুলু।

এ ছাড়া, তার বিরুদ্ধে ১০৯ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৯৮১ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন ও ২৪ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৬২২ টাকা ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৮ সালের ৭ অক্টোবর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কেএম