ঢাকা: দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন হৃতিক রোশন। সম্প্রতি জন্মদিনে ঘোষণা দেন নতুন সিনেমার। ‘বিক্রম বেদা’য় গ্যাংস্টার বেদার ভূমিকায় দেখা যাবে তাকে।
জানা যায়, তামিল হিট সিনেমা ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এটি। তামিলে ‘বিক্রম বেদা’তে আর মাধবন এবং বিজয় শেতুপতি অভিনয় করেছিলেন। গ্যাংস্টার হৃতিকের বিপরীতে সাইফ আলি খানকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায়। প্রায় ১৯ বছর পর ফের একবার বড় পর্দায় স্ক্রিন শেয়ার করবেন এই দুই বলি-তারকা।
এর আগে ২০০২ সালে মুক্তি পাওয়া ‘না তুম জানো না হাম’ সিনেমায় প্রথমবার বড় পর্দায় দর্শকদের সামনে হাজির হয়েছিলেন হৃতিক-সাইফ। এই সিনেমায় সাইফ আলি খানের স্ত্রীর চরিত্রে রাধিকা আপ্তেকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বিক্রম বেদা’।
বর্তমানে হায়দরাবাদে চলছে সিনেমাটির শুটিং। এরপর কলকাতায় সিনেমার আরও কিছু দৃশ্যের শুটিং হবে। মার্চ মাসে হৃতিক-সাইফ দুজনেই কলকাতায় আসবেন। উত্তর কলকাতার বেশ কিছু জায়গা বেছে নেয়া হয়েছে শুটিংয়ের জন্য। তাছাড়াও হাওড়া ব্রিজের উপর হবে সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং।
প্রভাতনিউজ/এনজে





