ঢাকা: পাকিস্তানে গতকাল সোমবার (৩১ ডিসেম্বর) নতুন করে ৫ হাজার ৩২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরো ৩২ জন। মঙ্গলবার দেশটির ন্যাশনাল কমান্ড এন্ড অপারেশন সেন্টার (এনসিওসি) এ কথা জানিয়েছে।
মহামারী রোধে জাতীয় প্রচারণায় নেতৃত্বদানকারী এনসিওসি আরও বলছে, দেশটিতে মোট করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৩০ হাজার ৩৬৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১২ লাখ ৯৫ হাজার ৩৯০ জন।
বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে এক লাখ ৫ হাজার ৬৭৫ জন। এর মধ্যে দেড় হাজার রোগীর অবস্থা আশঙ্কাজনক।
এদিকে করোনায় গতকাল সোমবার আরো মারা গেছেন ৩২ জন। এ নিয়ে মোট মৃতে সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩০১ জনে।
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। এখানে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৪৩ হাজার ৭০ জন। এরপরেই রয়েছে পাঞ্জাবের অবস্থান। এ রাজ্যে সংক্রমণ সংখ্যা চার লাখ ৮০ হাজার ৪২১ জন। সূত্র : বাসস।
প্রভাতনিউজ/এবিএস





