পদোন্নতি পেলেন ৬৩ এএসপি

ঢাকা: সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৬৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পেয়ে এসব কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) হয়েছেন।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যোগদানপত্র পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রভাতনিউজ/এবিএস