ঢাকা: রোমানিয়ার সরকার বাংলাদেশী নাগরিকদের জন্য নতুন এবং অপেক্ষায় থাকা ভিসা ইস্যু করতে সাহায্য করার জন্য এখানে কনস্যুলার টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেছেন, ‘অবশেষে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ছয় সদস্যের একটি কনস্যুলার টিম ২০২২ সালের মার্চ থেকে তিন মাসের জন্য ঢাকায় পাঠাচ্ছে। তারা অপেক্ষমাণ ৩ হাজার ৪০০ ভিসাসহ প্রায় ৫ হাজার ভিসা প্রদান করবে।’
তিনি বলেন, এই প্রথমবার রোমানিয়া বিদেশে এ ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ২০২১ সালের অক্টোবরে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনার পর রোমানিয়ার পররাষ্ট্র দফতর ঢাকায় একটি অস্থায়ী কনস্যুলার অফিস খোলা এবং তিন মাসের জন্য কনস্যুলার টিম পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে। সূত্র : বাসস।
প্রভাতনিউজ/এবিএস





