বিশ্বের সেরা চলচ্চিত্র পুরস্কার ‘অস্কার’। বাংলাদেশের স্থানীয় সময় সকাল ছয়টায় যুক্তরাষ্ট্রে হলিউডের গুরুত্বপূর্ণ এই পুরস্কারের আয়োজন শুরু হয়েছে। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) কর্তৃক প্রদত্ত বার্ষিক এই পুরস্কার তিন বছর পর স্বাভাবিক এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেয়া হচ্ছে এবার।
হলিউডের ডলবি থিয়েটারে চোখ ধাঁধানো এক আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার ঘোষণা করা হয়। অন্যান্য বারের মতো এবারও তারকারা লালগালিচা মাড়িয়ে প্রবেশ করছেন মিলনায়তনে।
এবারের আসরে এখন পর্যন্ত বিজয়ী হয়েছেন যারা:
সেরা ডকুমেন্টারি (শর্ট সাবজেক্ট): দ্য কুইন অব বাস্কেটবল
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: অ্যানকান্টো
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: ড্রাইভ মাই কার (জাপান)
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য উইন্ডশিল্ড উইপার
সেরা ওরিজিনাল চিত্রনাট্য: বেলফাস্ট
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য: কোডা
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য লং গুডবাই
সেরা প্রোডাকশন ডিজাইন: ডুন
সেরা মেকআপ: দ্য আইজ অব টেমি ফে
সেরা পার্শ্ব-অভিনেত্রী: আরিয়ানা ডিবোস (ছবি- ওয়েস্ট সাইড স্টোরি)
সেরা পার্শ্ব-অভিনেতা: ট্রয় কটসর (ছবি কোডা)
সেরা সিনেমাটোগ্রাফি: গ্রেগ ফ্রাসার (ডুন)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন
প্রভাতনিউজ/এনজে





