আজ বুধবার (৩০ মার্চ) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
৪০তম বিসিএসে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
ফল জানবেন যেভাবে-
ফলাফল কমিশনের (www.bpsc.gov.bd) এবং টেলিটেকর (bpsc.teletalk.com.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএ এর মাধ্যমে ফল পাওয়া যাবে। ফল পেতে PSC40Registration Number Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি ম্যাসেজে ফলাফল পাওয়া যাবে।
পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০তম বিসিএস পরীক্ষার বিভিন্ন ক্যাডারে মোট ২২১৯টি শূন্য পদের বিপরীতে ১৯৬৩টি পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপরাশি করা হলো।
কারণ হিসেবে তারা বলছে, যোগ্য প্রার্থী না পাওয়ায় ২৬৫ পদে নিয়োগের সুপারিশ করা যায়নি।
২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে।
এ বিসিএসে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।
প্রভাতনিউজ/এনজে





