দুই বছরের জেল হতে পারে নেইমারের

বার্সেলোনা থেকে নেইমারের চলে যাওয়াটা যেমন আলোড়ন তুলেছিল, ঠিক তার আগমনটাও কম সাড়া ফেলেনি। ২০১৩ সালে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ৫৪৮ কোটি টাকার বিনিময়ে সান্তোস থেকে কিনেছিল।

তবে ব্রাজিল থেকে স্পেনে চলে যাওয়ার পর নেইমারের ওপর কর ফাঁকির অভিযোগ আনে স্প্যানিশ কর কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, নেইমারের দুই বছর জেল ও ৯৬ কোটি টাকা জরিমানা চেয়েছে তারা।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস জানায়, আগামী ১৭ অক্টোবর বার্সেলোনায় এই মামলার শুনানি হবে। প্রসিকিউশনের দাবি, নেইমার ৮০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন। যদি রায় বিপক্ষে যায় তাহলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাতার বিশ্বকাপে খেলাটাই শঙ্কার মুখে পড়ে যাবে।

ব্রাজিলিয়ান কোম্পানি ডিআইএসের দাবি নেইমারের খেলোয়াড় স্বত্বের ৪০ ভাগ মালিক তারা। কিন্তু নেইমার সেই অভিযোগ অস্বীকার করেন। তা প্রমাণিত হলে পাঁচ বছরের জেল হতে পারে ৩০ বছর বয়সীর।