বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মালাইকা অরোরা খানের জন্মদিন আজ। ১৯৭৩ সালের আজকের এই দিনে জন্ম নেন মুন্নি খ্যাত জনপ্রিয় এ মডেল। মালাইকার মা একজন মালায়লী এবং বাবা একজন পাঞ্জাবী। তার পিতা অনিল অরোরা নৌবাহিনীতে কাজ করতেন। তার মায়ের নাম জয়েস পলিকার্প।
এমটিভি চালু হবার পর তিনি ছিলেন চ্যানেলটির সবচেয়ে জনপ্রিয় ভিডিও জকি বা ভিজে। তিনি দ্রুত ভারতে একজন আকর্ষনীয় মডেল ও উপস্থাপিকায় পরিনত হন। মুম্বাইয়ের স্বামী বিবেকানন্দ স্কুল থেকে মালাইকা তার দশম গ্রেড সম্পন্ন করেন। তার খালা গ্রেস পলিকার্প ছিলেন সে বিদ্যালয়ের অধ্যক্ষ। তিনি হলি ক্রস কনভেন্ট উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রীও ছিলেন যেখানে তিনি নবম গ্রেড পর্যন্ত পড়াশোনা করেছেন। মডেলিংকে পেশা হিসেবে নেবার আগে তিনি বরলা সোসাইটির কাছে বাসান্ত টকিজে থাকতেন।
বিভিন্ন পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তার সপ্রতিভ উপস্থাপনায় মুগ্ধ হয়ে এমটিভি ইন্ডিয়া তাকে তাদের চ্যানেলে নিয়োগ করেন। এখান থেকে তিনি তার মডেলিং জীবন প্রসারিত করেন। মালাইকা এসময় প্রভূত বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। এছাড়া হিন্দি চলচ্চিত্রে গানের চিত্রায়নে অংশ নিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু গান – ছাইয়া ছাইয়া, মুন্নি বদনাম হুয়ি এবং কাল ধামাল । এর পর তিনি টেলিভশন ও মডেলিং ক্যারিয়ারে জোর দেন।
সিনেমাতেও অভিনয় করেন মালাইকা। আজা মেরি জান, দিল সে , বিচ্ছু, ইন্ডিয়ান, কাটে, মা তুঝে সালাম, কাল, হেই বেবিসহ আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেন। পরে নাচ বালিয়ে নামে একটি নাচের অনুষ্ঠানে তিনি বিচারকের দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বলিউড অভিনেতা ‘আরবাজ খানের স্ত্রী, যার সাথে একটি কফির বিজ্ঞাপনে তার প্রথম দেখা হয়েছিল। তাদের স্নতানের নাম আরহান । তার বোন অমৃতা অরোরা একজন বলিউড অভিনেত্রী। স্বামী আরবাজ খানের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর তিনি বলিউডের নায়ক অর্জুন কাপুরের সাথে আছেন।





