পর্তুগালে মেসি ও নেইমার, রাতে নামবেন মাঠে

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে পর্তুগালে গেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বাংলাদেশ সময় আজ বুধবার দিবাগত রাত ১টায় স্বাগতিক বেনফিকার বিপক্ষে খেলবেন মেসি-নেইমার-এমবাপ্পেরা।

ম্যাচের জন্য এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। স্কোয়াডে আছেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও সার্জিও রামোসরা।

পিএসজির সবাই রয়েছেন দুর্দান্ত ফর্মে। ব্রাজিলিয়ান তারকা নেইমার এবার সব প্রতিযোগিতায় ১২ ম্যাচেই করে ফেলেছেন ১১ গোল। অ্যাসিস্টেও কম যাননি। ৮ গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে।