ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমায় ব্যস্ততা কমিয়ে আপাতত গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন তিনি। মাঝে মাঝে চলচ্চিত্রের আয়োজনেও তার উপস্থিতি নজর কাড়ে। বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা।
তবে অনেক দিন পরে শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’।
সিনেমার মুক্তি উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি মাহি বলেন বলেন, ‘আসলে ইউটিউবারদের জন্য আমি মাহিয়া মাহি হইনি। যখন নতুন ছিলাম, যখন কেউ চিনতো না তখন কোনও ইউটিউবার আমাকে নিয়ে ভিডিও করে নাই’। আজকে আপনাদের (সাংবাদিক) জন্য আমি মাহি হয়ে এখানে।’
তিনি আরও বলেন, ‘আপনারা আসবেন বলে আজকে আমি এখানে এসেছি। আপনারা আছেন বলে আজকে আমি মাহিয়া মাহি হয়েছি। ইউটিববারদের জন্য আমি মাহিয়া মাহি হইনি। আমি সব সময় যেটা সত্য সেটা বলতে পছন্দ করি।’
কিছুদিন আগেই বিয়ে করেছেন জনপ্রিয় এই নায়িকা। বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবরও জানিয়েছিলেন তিনি।
তার ঘর আলো করে আসছে কন্যাসন্তান। মেয়ের নাম ফারিশতা ঠিক করে রেখেছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি আমার মেয়ে হবে। নাম ঠিক করেছি ফারিশতা।’
শুক্রবার দেশের ২১টি প্রেক্ষাগৃহে মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি মুক্তি পেয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) মুক্তির প্রথম দিনে এই নায়িকা ব্যস্ত ছিলেন ওয়াটার কিংডমের একটি ইভেন্ট নিয়ে। সেখানে বসেই মেয়ে হওয়ার খবরটি ভিডিওতে জানান তিনি।
প্রসঙ্গত, ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। যেখানে তরুণ নায়ক আদর আজাদ ও শিপন মিত্রের সঙ্গে অভিনয় করেছেন মাহি।





