২০২৩ সালে সরকারি ছুটি কয় দিন, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রীসভার বৈঠক শেষে ব্রিফিং নিয়ে এ কথা বলেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৮ দিন পড়েছে শুক্র এবং শনিবার।

তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালেও সরকারি ছুটি ২২ দিন ছিল। যার মধ্যে ৬ দিন ছিল শুক্র ও শনিবার।