যে কারণে কাঁদলেন নোরা

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমিসহ অনেক জনপ্রিয় গানে নেচে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। এ কারণেই ভারত ছাড়িয়ে তার পরিচিতি পৌঁছে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। কিছুদিন আগেই বাংলাদেশে এসেছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতের একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে ‘বড়া পচতাওগে’ গানে নজর কাড়ে এক প্রতিযোগী। তাকে দেখে নিজের আবেগ আর ধরে রাখতে পারলেন না তিনি। চোখ থেকে গালে গড়িয়ে পড়ে অশ্রু।

সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি একটা কথা বলতে চান না নোরা। তবে এবার আর নিজেকে সামলে রাখতে পারলেন না তিনি। প্রতিযোগীর নাচ দেখে নিজের অতীতে ফিরে যান নোরা। সেই স্মৃতি সবার সঙ্গে ভাগ করে নেন।

নোরা তার স্মৃতি নিয়ে বলেন, এটা যেন আমারই গান। অতীতে এ রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গিয়েছি। এ গান শুনে আমার কান্না চলে এলো। কারণ, গানটি প্রেমে প্রতারিত হওয়ার কথা বলে।

প্রসঙ্গত, বর্তমানে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘বাহুবলী : দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। এ ছাড়াও আরও নতুন কিছু সিনেমা ও আইটেম গানে অভিনয় করছেন বলে জানা যায়।