বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. কামরুল আহসান। আগামী রোববার (১১ ডিসেম্বর) থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সালমা পারভীন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
বর্তমানে কামরুল আহসান অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) হিসেবে দায়িত্বরত আছেন।
এদিকে, আগামী ১১ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ের বর্তমান মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার অবসরে যাচ্ছেন। ১২ ডিসেম্বর থেকে রেলের নতুন মহাপরিচালক দায়িত্ব নেবেন কামরুল আহসান।





