জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটারের সঙ্গে বৈঠক করছেন বিএনপি নেতারা।

রোববার (১১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় উপস্থিত রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

বৈঠকে কী বিষয়ে আলোচনা করা হচ্ছে, তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈঠকে রাজনীতির সমসাময়িক বিষয়গুলো আলোচনা হবে।