রিহ্যাব আয়োজিত এই বছরের ফেয়ার হতে পারে আবাসন ফ্ল্যাট ক্রয়ের সুবর্ন সুযোগ এমনটাই বললেন আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজক “রিহ্যাব”।
রবিবার (১৮ ডিসেম্বর ) হোটেল সোনারগাঁয়ে রিহ্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আগামী ২১-২৫ ডিসেম্বর ২০২২ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন ক্রেন্দ্রে “রিহ্যাব ফেয়ার ২০২২“ আয়োজন করেছে রিহ্যাব। তারা দাবি করেন নতুন ড্যাপ এর কারণে পরিবেশবন্ধব উপায়ে বসবাস করার জন্য মৌলিক চাহিদার অন্যতম আবাসনের স্বপ্ন মধ্যবিত্তদের নাগালের বাহিরে চলে যাচ্ছে। ড্যাপের ঘোষিত ফ্লোর এরিয়া রেশিও (ফার) হ্রাসের কারনে মূল ঢাকায় বেশিরভাগ ভবন ৪-৫ তলা করা হচ্ছে। ফলে আগামীতে আবাসন সংকট আরো প্রকট হবে, উচ্চ হারে বাড়বে ফ্লাট এর দাম আকাশ চুম্বি হবে বাড়ি ভাড়া। তাই রিহ্যাব আয়োজিত এই বছরের ফেয়ার হতে পারে আবাসন ফ্ল্যাট ক্রয়ের সুবর্ন সুযোগ। এবারের আয়োজনে ১৮০টি স্টল থাকবে।





