সম্মাননা পেলেন জায়েদ খান

বোধ নামের একটি সংগঠন সম্প্রতি আয়োজন করেছিল বিজয় সম্মাননা অনুষ্ঠানের। সেখানেই চিত্রনায়ক জায়েদ খানকে দেওয়া হলো সম্মাননা। এমন একটি ছবি জায়েদ খান নিজেই ফেসবুকে পোস্ট করেছেন।  

জানা যায়, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলাদেশের নায়কদের বিজয় সম্মাননা জানানো হয়েছে অনুষ্ঠানে।

সেখানেই জায়েদ খান অভিনেতা হিসেবে সম্মাননা পেয়েছেন। সম্মাননা পেয়ে আবেগ স্পর্শ করে যায় অভিনেতাকে।

বিজয় সম্মাননা পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন, অভিনেত্রী অরুণা বিশ্বাস, চিত্রনায়িকা অপু বিশ্বাস,বাপ্পি চৌধুরী, নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল, ড. নুসরাত জাহান, দেবাশীষ বিশ্বাস, অভিনেতা বড়দা মিঠু, সিদ্দিকুর রহমান, জসিম উদ্দিন আকাশ, মেসবাউ-উল-আলম সাজু, রাশেদ মামুন অপু শিরিন শিলা, মানসী প্রকৃতিসহ অনেকে।

সম্প্রতি জায়েদ খান নিজের অভিনীত চলচ্চিত্রের শুটিংয়ের মাধ্যমে আলোচনায় আসেন। কুমির থাকা সম্ভাব্য নদীতেও ঝুঁকি নিয়ে লাফ দেন, প্রচণ্ড শীতের সকালে কাদার মধ্যে নেমে শুটিং করেন। এমন বেশ কিছু ছবি ভাইরাল হয়