নতুন বছর হবে গণতন্ত্র পুনরুদ্ধারের বছর: গয়েশ্বর

নতুন বছরে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।রোববার (১ জানুয়ারি) সকালে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে নিয়ে শ্রদ্ধা জানাতে এসে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জিয়া পরিবার ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।