৫ জানুয়ারী শুরু হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কতৃক আওয়োজিত “আন্ত:ওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩।
আজ সোমার (২ রা জানুয়ারি ২০২) সকাল ১১ টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
দক্ষিণের মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খেলোয়াড়ী সত্তার প্রতি সম্মান জানিয়ে জাতির পিতার জন্ম শতবর্ষে এবং বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০২১ খ্রিস্টাব্দে প্রথমবারের মতো “ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা” আয়োজনের উদ্যোগ গ্রহণ করে। ২০২২ সালেও এর আয়োজন করা হয়েছিলো । সেই ধারাবাতিকথায় তৃতীয় বারের মত “ঢাকা মেয়র কাপ আন্তওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩” আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় তিনি ফুটবলের কিংবদন্তি পেলের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তাপস বলেন ক্রিকেট এবং ফুটবল, উভয় ক্ষেত্রেই বিজয়ী দলের জন্য ৭ লক্ষ টাকা এবং বিজিত (রানার-আপ) দলের জন্য ৫ লক্ষ টাকা করে অর্থ পুরস্কার হিসেবে প্রণোদনা করা হবে। একইসাথে ব্যাডমিন্টনে বিজয়ী দলকে ৩ লক্ষ টাকা এবং রানার-আপ দলকে ২ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে। এরপর তিনি খেলার জার্সি ও ট্রফি উন্মোচন করেন।
এবারের ক্রীড়া উৎসবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশেনের ৭৫টি ওয়ার্ড হতে ৬৪টি দল ফুটবল খেলায়, ৫১টি দল ক্রিকেট খেলায় এবং ৬৪টি দল ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করবে। আয়োজনে উত্তেজনার পারদ চড়িয়ে রাখেতে পুরো প্রতিযোগিতাটি ‘নক আউট’ পদ্ধতিতে পরিচালনা করা হবে।
আগামী ০৫ জানুয়ারি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তৃতীয় “ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩” এর উদ্বোধনী অনুষ্ঠান ও ফুটবলের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।





