সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) প্রধান মূল্যসূচক কমলেও বেড়েছে বাছাই করা সূচক। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২টি কম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩১টি কম্পানির শেয়ারের। সূচক কমলেও লেনদেনের গতি কিছুটা বেড়েছে। ডিএসইতে লেনদেন বেড়ে ৩০০ কোটি টাকার ওপরে উঠেছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব কয়টির সূচক কমেছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।
ডিএসইর তথ্য মতে, গতকাল বাজারটিতে পাঁচ কোটি ৩৫ লাখ ৯১ হাজার ৬৮০টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। তাতে লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৬৯ লাখ ছয় হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৮৪ কোটি ২০ লাখ তিন হাজার টাকা, যা আগের দিনের চেয়ে ৫০ কোটি টাকা বেশি।
এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে .৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬১৯১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় .২৭ পয়েন্ট বেড়ে ২১৯১ পয়েন্টে অবস্থান নেয়। আর ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় .৩৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কম্পানি হলো বসুন্ধরা পেপার, জেনেক্স ইনফোসিস, ইন্ট্রাকো রিফুয়েলিং, বাংলাদেশ শিপিং করপোরেশন, নাভানা ফার্মা, আমরা নেটওয়ার্ক, ওরিয়ন ইনফিউশন, ইষ্টার্ণ হাউজিং, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এবং এডিএন টেলিকম লিমিটেড।
অন্য বাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৩০১





