বেদের মেয়ে জোসনা সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বেদের মেয়ে জোসনা আমায় পাগল করেছে- স্ক্রিনে এই গান শুধু অঞ্জু ঘোষকেই পাগল করেনি, করেছিল এ দেশের সব সিনেপ্রেমী থেকে আমজনতাকে; এমনকি গৃহবধূদেরও।
ঘর থেকে বেরিয়ে সবাই লাইন দিয়েছিল সিনেমা হলের দিকে। সে অনেক আগের কথা। কেটে গেছে ৩৪ বছর। তবে এখনো এই সিনেমার কথা এ দেশের মানুষ ভুলতে পারেননি। আর ইলিয়াস কাঞ্চন সেই ঘুমন্ত-জাগ্রত স্মৃতিকে আরেকটু উসকে দিলেন।
নরসিংদীর মাধবদীর একটি রিসোর্টে শনিবার বনভোজনের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সমিতির সভাপতি হিসেবে মঞ্চে র্যাফেল ড্র’র কুপন তুলছিলেন, দেখছিলেন। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে অভিনেতা সাইমন সাদিক বেদের মেয়ে জোসনা আমায় পাগল করেছে গাইতে শুরু করেন।
সেই গানে ইলিয়াস কাঞ্চন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। সুরে সুরে নেচে গেলেন সেই পুরনো ধাঁচে। কাঞ্চনের সঙ্গে এ সময় নিপুণও নাচলেন। তবে কণ্ঠ মেলান অনেকে। ইলিয়াস কাঞ্চনের নাচ মঞ্চের সামনে আগত অতিথিদের দারুণ আনন্দিত করে, মুগ্ধ করে।
এবারের শিল্পী সমিতির এই বনভোজনে দেখা মেলেনি আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, পরীমনি, ডিপজলের মতো তারকাদের। চিত্রনায়ক জায়েদ খানও উপস্থিত হননি।
বেদের মেয়ে জোসনা গানে নাচলেন ইলিয়াস কাঞ্চন