শিল্পী সমিতির বনভোজন সফল হয়েছে : ইমন

অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন। রাজধানীর অদূরে নরসিংদীর মাধবপুরের একটি রিসোর্টে শনিবার বনভোজন আয়োজন করে শিল্পী সমিতি। এ উপলক্ষ্যে  রাজধানীর বিএফডিসি থেকে সকালে ১০ টি বাস ছেড়ে যায় মাধবপুরের উদ্দেশে।

খুবই সফলভাবে এই বনভোজন সম্পন্ন হয়েছে বলে জানালেন প্রসঙ্গে আমন্ত্রণের জানানোর দায়িত্বে থাকা চিত্রনায়ক ইমন। রবিবার বিকেলে কালের কণ্ঠকে ইমন বলেন,‘খুবই সফলভাবে আমরা শিল্পী সমিতির পিকনিক সম্পন্ন করেছি। সবাই খুবই প্রশংসা করেছেন আমাদের আয়োজন নিয়ে।’

তবে এবারের শিল্পী সমিতির পিকনিকে দেখা যায়নি ববিতা, চম্পা, আলমগীর, মৌসুমী, ওমর সানী, পরীমনি,ডিপজল, আরিফিন শুভ, সিয়াম, রুবেল, নুসরাত ফারিয়া, পূজা চেরী, অরুণা বিশ্বাস,  সুচরিতা,শাকিব খান, শবনম  অপু বিশ্বাস,বুবলী, ববি, নিরব, জিয়াউল রোশান উপস্থিত ছিলেন না।

ছিলেন না এই সময়ের অভিনয়শিল্পী মিষ্টি জান্নাত, আঁচল, বিপাশা কবির, সুনেরা বিনতে কামাল, আশনা হাবিব ভাবনা। চলচ্চিত্র তারকা হিসেবে তুমুল জনপ্রিয়তা পাওয়া মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর দেখা মেলেনি। দেখা যায়নি তিশা, ঐশী, সালওয়াকে। 

এই শিল্পীদের উপস্থিত না থাকা প্রসঙ্গে আমন্ত্রণের জানানোর দায়িত্বে থাকা চিত্রনায়ক ইমন বলেন, আসলে দেখেন আলমগীর ভাই কলকাতায় গেছেন, ফারুক ভাই, সোহেল রানা ভাই অসুস্থ, বাকিদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা শুটিংয়ে ব্যস্ত, ফলে অনেকে উপস্থিত হয়েছে। এছাড়াও পিকনিক সাকসেস হয়েছে।