দেশের সব মহানগর ও জেলা সদরে আগামী ২৫ জানুয়ারি সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, আগামী ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে অবৈধ সরকারের সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে সারাদেশের মহানগর ও জেলা সদরে সমাবেশ করা হবে।
মোশাররফ হোসেন বলেন, বিএনপির কারাবন্দি হাজার হাজার নেতাকর্মীকে মুক্ত করতে হবে। এই সরকারকে বিদায় করে আমারা তাদের মুক্ত করব।
শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করা হবে বলেও জানান তিনি।





