বিএনপির-জামায়াতের গণমিছিল দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ: নাছিম

বিএনপি-জামায়াত দেশকে পাকিস্তান আফগানিস্তানের মত দেখতে চায়। তাদের আজকের গণমিছিল দেশ বিরোধী ষড়যন্ত্রেরই অংশ। তারা কখনোই দেশ ও মানুষের ভাল চায় না। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেছেন।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে মাদারীপুরের দত্ত কেন্দুয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২-২৩ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে উন্নয়ন করছেন তখন বিএনপি-জামায়াত দেশবিরোধী কাজে লিপ্ত। তাদের কোনো জনসম্পৃক্ততা নেই। তাই তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সদর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমূখ।