পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বিরুদ্ধে বিক্ষোভ চলা অবস্থায় শুক্রবার লিমার একটি ঐতিহাসিক ভবনে আগুন ধরে যায়। দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
বিবিসি জানিয়েছে, দমকল বাহিনীর কর্মীরা প্লাজা সান মার্টিন ভবনটির ব্যাপারে যত্নশীল হয়ে কাজ করছেন। আগুন লাগার সময় ওই ভবনের ভেতরে কেউ ছিল না।পেরুতে গত কয়েক সপ্তাহের বিক্ষোভে বেশ কয়েকজন মানুষের প্রাণ গেছে। বিক্ষোভকারীরা বলুয়ার্তের পদত্যাগ চান। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচন এবং বামপন্থী কাস্তিলোকে কারাগার থেকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের দাবি না মানলে সামনের দিনগুলোতে আন্দোলন আরো জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।





