ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে সমসাময়িক নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপৃট নিয়ে নির্মিত সিনেমা ‘বুবুজান’। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় চিত্রনায়ক শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া।
শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমায় নাম ভুমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
শান্ত খান বলেন,‘বুবুজান’ সম্পন্ন গল্প নির্ভর ছবি। মান্না স্যারের আম্মাজান ছবির মতো ওনি যেমন মায়ের জন্য মা বলতে পাগল তেমন আমি এই সিনেমায় বোন বলতে পাগল। কিন্তু আম্মাজান ছবির সঙ্গে গল্পের কোনো মিল নেই। ‘বুবুজান’ আলাদা গল্প। এখানে মাহি আপু আমার বড় বোনের ভুমিকায় অভিনয় করেছেন।
এ প্রসঙ্গে পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘দর্শকের উদ্দেশ্য বলতে চাই আমার উপর আস্থা রেখে হলে আসুন এবং ‘বুবুজান’ দেখুন। আমি বিশ্বাস করি সবাই একটা ফ্রেম মুড নিয়ে বাসায় ফিরবেন। কারণ বুবুজান ছবিতে সুন্দর একটা ম্যাসেজ এবং টুইস্ট আসে। যেটা সবার ভাল লাগবে।





