দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার নাম লেখাচ্ছেন প্লে-ব্যাকে। অভিনেতার আসন্ন ‘বিলডাকিনি’ ছবির ‘যা দেখি তার সবই ভালো’ গানের মাধ্যমেই প্লে-ব্যাকের যাত্রা শুরু করছেন তিনি।
মোশাররফ করিমের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন আশরাফ বাবু।
ছবিটি নির্মাণ করেছেন ফজলে কবীর। ছবিতে মোশাররফ করিমের বিপরীতে পর্দায় দেখা যাবে কলকাতার পার্ণো মিত্রকে।
এই প্রসঙ্গে নির্মাতা জানান, ছবিটিতে জেলখানায় একটা গান দরকার ছিল। হঠাৎ মনে হলো, এই গানটি দৃশ্যের সঙ্গে বেশ যায়। তখন মোশাররফকে বললাম, এ গানটি ছবিতে গাওয়া যায় কি না? উত্তরে তিনি জানান, অবশ্যই গানটি গাওয়া যাবে এবং তিনি গাইবেন।
মোশাররফ করিমের ও পার্ণো মিত্র ছাড়াও ‘বিলডাকিনি’ ছবিতে আরও অভিনয় করেছেন- উজ্জ্বল, শিল্পী সরকার অপু, আইরিন পুতুল, লুৎফর রহমান জর্জ, সম্রাট, ফারুকসহ প্রমুখ। চলতি বছরে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।





