সদ্যই গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদভানি। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের ছবি। শোবিজের সব জনপ্রিয় তারকাসহ নেটিজেনরাও শুভেচ্ছা জানিয়েছেন এই নবদম্পতিকে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের ছবি প্রকাশ করেন সিদ্ধার্থ। এতেই কমেন্টবক্সে সবাই হুমড়ি খেয়ে পরে নতুন এই তারকাদম্পতিকে শুভেচ্ছা জানাতে। আর এর মাঝেই সিদ্ধার্থের প্রাক্তন আলিয়ার প্রতিক্রিয়ায় নজর কাড়ে সবার।
সিড-কিয়ারার বিয়ের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে শুভেচ্ছা জানান আলিয়া। ক্যাপশনে লিখেছেন, দু’জনের জন্যই অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার। সেই সঙ্গে হার্ট ইমোজিও জুড়ে দেন এই অভিনেত্রী। তবে শুধু আলিয়া নন নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, সামান্থা রুথ প্রভু সহ অন্যান্য তারকারা।
প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন সিদ্ধার্থ-আলিয়া। যদি সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে তাদের সম্পর্কের সেই সমীকরণ। বর্তমানে দুজনেই নিজের জীবনে অনেক এগিয়ে গেছেন তারা।





