ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিবে বিএনপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবে বিএনপি। দলটির পক্ষ থেকে কয়েকজনের সমন্বয়ে একটি প্রতিনিধি দল পাঠাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির বলেন, শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীর রাজারবাগ পুলিশ লাইনের অনুষ্ঠানে অংশ নেবে বিএনপির প্রতিনিধি দল।

ওই দলে উপস্থিত থাকবেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ কয়েকজন নেতা।