ঢাকায় প্রথম দুই ওয়ানডেতে হেরে ইংল্যান্ডের কাছে সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগাররা নামছে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি তামিম ইকবাল।
একাদশে আনা হয়েছে পরিবর্তন। তাসকিন আহমেদের জায়গায় দলে নেওয়া হয়েছে এবাদত হোসেনকে। টসের সময় বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, ইংলিশদের পক্ষে অভিষেক হচ্ছে রেহান আহমদের। জোফরা আর্চার ও ক্রিস ওকসও দলে ফিরেছেন। একাদশ থেকে বাদ পড়েছেন মার্ক উড, উইল জ্যাকস ও সাকিব মাহমুদ।





