গুলিস্তানে ভবনে বিস্ফোরণে নিহত ২, আহত ৪০

রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত ৩০ থেকে ৩৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

বিস্ফোরণের পর অনেকে আহত হয়েছেন। তাদের ভ্যান ও বিভিন্ন গাড়িতে করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয়রা জানিয়েছেন।