মাঠে নামার আগেই দল থেকে ছিটকে গেলেন

মাঠে নামার আগেই শোনা গেল দুঃসংবাদ। চোটের কারণে ঢাকা টেস্ট শেষ তাসকিন আহমেদের। সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে আগামীকাল (মঙ্গলবার) মাঠে নামবে বাংলাদেশ। এর আগে তাসকিন আহমেদের এমন চোট কিছুটা হলেও রদবদল আনবে পরিকল্পনায়।

চোটের কারণেই টেস্ট দলের সাথে তাকে অনুশীলন করতেও দেখা যায়নি। জন্মদিনের উপহারটা যেন বেশ তিক্তই হলো তাসকিনের।