দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১৪ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক পেরিয়ে গেলেন মুশফিকুর রহিম। আজ শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিনি এই মাইলফলক পেরিয়ে যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮৫ টেস্টের ১৫৭ ইনিংসে তার রান ৫৪৭৬। গড় ৩৮.২৯। সেঞ্চুরি ১০টি আর হাফ সেঞ্চুরি ২৫টি। সর্বোচ্চ ২১৯*।
ওয়ানডেতে ২৪৫ ম্যাচের ২২৯ ইনিংস ব্যাট করে মুশফিকের সংগ্রহ ৭০৪৫ রান। সর্বোচ্চ ১৪৪। গড় ৩৬.৮৮। স্ট্রাইকরেট ৭৯.৪৭। ৪৩টি ফিফটির পাশে ৯টি সেঞ্চুরি। আর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছে মুশফিক। এই ফরম্যাটে ১০২ ম্যাচের ৯৩ ইনিংস ব্যাট করে তার সংগ্রহ ১৫০০ রান। গড় ১৯.৪৮, স্ট্রাইকরেট ১১৫.০৩। এই ফরম্যাটে তার ৬টি ফিফটি আছে।বাংলাদেশের জার্সিতে সর্বাধিক আন্তর্জাতিক রানের তালিকায় তামিম ইকবাল আছেন শীর্ষে। এই এই রিপোর্ট লেখা পর্যন্ত তার মোট আন্তর্জাতিক রান ১৫০৩৮*। ১৪০২১* রান নিয়ে মুশফিক আছেন দ্বিতীয় স্থানে। তিন নম্বরে থাকা সাকিব আল হাসানের মোট রান ১৩৮৮৫*। উল্লেখ্য, জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মুশফিক এখন পর্যন্ত ২১ বলে ২৯* রানে অপরাজিত আছেন।





