অক্ষয়ের সঙ্গে দাম্পত্য টিকিয়ে রাখার সিক্রেট জানালেন টুইংকেল

বলিউডের অন্যতম তারকা দম্পতি অক্ষয় কুমার-টুইংকেল খান্না। ইতোমধ্যে সংসার জীবনে প্রায় দু’দশক পার করেছেন তারা। একসঙ্গে বহু চড়াই-উতরাইয়ের সম্মুখীন হয়েছেন দুজনে। তবুও নিজেদের দাম্পত্য জীবনে এতটুকু আঁচ পড়তে দেননি টুইংকেল।

বিয়ের আগে ও পরে বহু নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে স্বামীর। কিন্তু তবুও কীভাবে অক্ষয়ের সঙ্গে এত বছরের দাম্পত্য টিকিয়ে রাখলেন টুইংকেল? এমন প্রশ্ন উঁকি দেয় অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের মনে। সম্প্রতি তাদের দাম্পত্য টিকিয়ে রাখার সিক্রেট জানিয়েছেন তিনি।

স্বামী-স্ত্রীর পাশাপাশি এই দুই তারকা একে-অপরের খুব ভালো বন্ধুও। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক করেননি অক্ষয়-টুইংকেল। বরাবরই প্রকাশ্যে একে-অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তারা।

সোশ্যাল মিডিয়ায় টুইংকেল স্বামী-স্ত্রীর মধ্যকার রসায়ণের এক ভিডিও শেয়ার করেছেন টুইংকেল। যদিও ভিডিওটি একটি বিজ্ঞাপনের শুটিংয়ের দৃশ্য। তবে অক্ষয়-টুইংকেলের রসায়ন নজর কেড়েছে নেটিজেনদের।

ভিডিওর ক্যাপশনের অভিনেত্রী লিখেছেন, ক্যামেরার সামনে আমরা একটু বেশিই হাসছি। তবে বাস্তবে ওর সঙ্গে চা খাওয়ার সময়ে এতটাও হাসা হয় না। ভালবাসা তো আছেই, তবে বন্ধুত্বই একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যায় অনেক দূর। কি আপনারা সবাই এক মত তো?

পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গেই মন্তব্যের ঝড় উঠেছে টুইংকেলের কমেন্টবক্সে। একজন লিখেছেন, অবশ্যই বন্ধুত্ব দীর্ঘদিনের সম্পর্ককে আরও মজবুত করে তোলে। তাই বন্ধুত্ব যদি গাছের চারা হয়, তাহলে ভালবাসা হচ্ছে তাকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় জল।

প্রসঙ্গত, ২০০১ সালে সাত পাকে বাঁধা পড়েন অক্ষয়-টুইংকেল। বিয়ের পরে অভিনয় ছেড়ে লেখায় মন দিয়ে পুরোপুরি লেখিকা হয়ে উঠেছেন এই অভিনেত্রী।