বার্সেলোনার গাম্পার ট্রফি জয় আসলে এক ধরনের বার্তা। নতুন মৌসুম শুরু হওয়ার আগে দলটি কেবল ফর্মে নয়, আত্মবিশ্বাসেও অনেক এগিয়ে গেলো। সিরি আ ক্লাব কোমোকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে জোয়ান গাম্পার ট্রফি পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।
ফারমিন লোপেজ ও লামিনে ইয়ামাল দুজনেই যেন গাম্পার ট্রফিকে নিজেদের মঞ্চ বানিয়ে নিয়েছিলেন। ম্যাচে দু’জনের জোড়া গোল খেলার চিত্র বদলে দেয়। রাশফোর্ডের অংশগ্রহণ খেলায় নজরকাড়ে। যদিও তিনি গোল মিস করেছেন। কিন্তু অ্যাসিস্ট ও আক্রমণ ছিল চোখে পড়ার মতো।
বিশেষ করে ইয়ামালের ধারাবাহিকতা ৪ গোল ও ১ অ্যাসিস্ট যেনও বড় কীিছুর ইঙ্গিত দিচ্ছে। সম্ভবত ২০২৪-২৫ মৌসুমে তিনি বার্সেলোনার মূল আক্রমণভাগের বড় ভরসা হবেন। আর বার্সেলোনার ৫-০ জয়ের পরিসংখ্যান শুধু স্কোরলাইন নয়, বরং স্কোয়াডের গভীরতা, আক্রমণভাগের বৈচিত্র্য ও কোচ হান্সি ফ্লিকের কৌশলগত প্রস্তুতিরও প্রতিফলন দেখা গেলো।
অন্যদিকে ধীরে ধীরে রাশফোর্ডও নিজেকে নতুন ক্লাবের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছেন। এই ম্যাচে তার পারফরম্যান্স প্রথম একাদশে তাকে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে রাখবে।





